চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ দুর্ঘটনাগুলো ঘটেছে।

নিহতরা হলেন ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলী ছেলে আশিক আলী (২৫) ও বড়গাছী বাজার পাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)।

পুলিশ জানায়, সকালে শিবগঞ্জের সত্রাজিতপুরে রাস্তা পার হওয়ার সময় ভটভটি গাড়ির ধাক্কায় বাসেদ আলী মারা যান।

এদিন দুপুরে জেলার ভোলাহাট উপজেলার ইসলামপুর এলাকায় স্কুল থেকে বাসায় ফেরার পথে ট্রলির ধাক্কায় হাসান আলী নামে ওই শিশু নিহত হয়েছে।

অপরদিকে, বেলা সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশিক ও আবদুল্লাহ মারা যায়।

শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এসব দুর্ঘটনা ঘটার পর ঘাতক যানবাহনের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। তবে, ভটভটি ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad