বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সিআইআইডি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রী থামিম আনসারিকে গ্রিন চ্যানেল অতিক্রম করার পর শনাক্ত করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত বস্তু জব্দ করা হয়।

প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ জব্দকৃত বস্তুটির ওজন ৪৫৫ গ্রাম। তবে এর মধ্যে থাকা প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনো নির্ধারণ করা হয়নি। প্যাকিং সামগ্রী অপসারণের পর স্বর্ণকারের সহায়তায় তা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সিআইআইডি।

আরও পড়ুন

সংস্থাটির প্রাথমিক হিসাবে, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলছে।

সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad