নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় ৫ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় ৫ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রিতী (৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলা সদরের থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া উপজেলা সদরের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়া তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। বাবা তাকে রাস্তার দক্ষিণ পাশে রেখে উত্তর পাশের একটি দোকানে গেলে সে হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad