বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ডাউন, জানে না কর্তৃপক্ষ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ডাউন, জানে না কর্তৃপক্ষ
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রোববার দুপুর থেকে প্রবেশ করা যাচ্ছে না, যা সন্ধ্যা ছয়টার মধ্যেও সমাধান হয়নি।

সন্ধ্যা পৌনে ছয়টায় ফোন দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সমস্যার কারণ সম্পর্কে জানাতে পারেননি।

একই সময়ে আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক-১ জাকির হাসানকে ফোন করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। টাইমস অব বাংলাদেশকে তিনি বলেন, ‘আমাকে এখনো কেউ এ বিষয়ে বলেনি। বিষয়টি দেখছি।’

আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমাদের টিম এটি নিয়ে কাজ করছে। দ্রুতই সমাধান হবে।’

আরও পড়ুন

এর আগে দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েব মেইল ব্যবহার করতে পারছিলেন না। এক কর্মকর্তা বলেন, ‘তিনি অনেকবার চেষ্টা করেও মেইল সার্ভারে প্রবেশ করতে পারেননি।’

পরে সন্ধ্যা ৭টার কিছু পরে ওয়েবসাইট সচল হয়েছে। এই সময়ে আন্তব্যাংক লেনদেনে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক দেব দুলাল রায়।

এর আগে ২০২৩ সালের ৫ এপ্রিল ৭ ঘণ্টার জন্য বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন ছিল। এ সময় ইন্টারনেট ব্যাংকিং, চেক ক্লিয়ারিং এবং স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad