ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম

ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক পেজ
Advertisement
Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩)। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে জন্ম হয় এই ছয় নবজাতকের।

স্বজনরা জানিয়েছেন, নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। তবে তাদের ওজন কম হওয়ায় শারীরিক অবস্থা জটিল হয়ে পড়ে। ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) জায়গা না থাকায় তিন নবজাতককে রাখা হয়েছে, আর বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে পাঠানো হয়েছে।

হাসপাতালে প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। শনিবার রাতে প্রসব বেদনা শুরু হলে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। পরদিন সকালে তিনি স্বাভাবিকভাবে ছয় সন্তানের জন্ম দেন।

ঢামেক নবজাতক বিভাগের মেডিকেল অফিসার নিলুফার ইয়াসমিন বলেন, ‘প্রিয়া ২৭ সপ্তাহের গর্ভে স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন। শিশুদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে। যেহেতু তারা অপরিপক্ক, তাই বিশেষ পরিচর্যা প্রয়োজন। আমাদের এনআইসিইউতে তিনটি বেড খালি থাকায় তিন নবজাতককে রাখা সম্ভব হয়েছে। এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের নিয়ে রাখা হয়েছে তাদেরকেও এখানে নিয়ে আসা হবে। এর মধ্যে দুই নবজাতের অবস্থা আশঙ্কাজনক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad