যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চ-এর সঙ্গে বৈঠক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কিছুটা কমানোর জন্য বাংলাদেশ আলোচনা করছে।

রোববার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চ এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘পাল্টা শুল্ক বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তাদের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর যে লক্ষ্য বাংলাদেশে রয়েছে, তা অর্জন করতে পারলে আমরা আশা করি যে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে শীঘ্রই রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি হওয়া সম্ভব।’

উপদেষ্টা বশিরউদ্দীন আরও জানান, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে ইতোমধ্যেই বেশ কিছু পণ্যের ক্রয় বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশেষত কৃষি, জ্বালানি পণ্য এবং বিমান কেনার বিষয়ে ইতোমধ্যেই ভালো অগ্রগতি হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad