বাঁধনের ওপর হামলা: ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাঁধনের ওপর হামলা: ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইতালির ভেনিসে হামলার শিকার হয়েছেন বাঁধন। ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবারে জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ভেনিসে বাঁধন ও তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সকালে পররাষ্ট্র সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘একজন জুলাইযোদ্ধার ওপর হামলা মানে এ দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।’

আরও পড়ুন

রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধন এবং তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এ ছাড়া, হামলার ঘটনায় বাঁধন ইতালির পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আনুষ্ঠানিক অভিযোগ জমা হওয়ার পর বাংলাদেশ দূতাবাস বিষয়টি অত্যন্ত জোরালোভাবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে, ভেনিসে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তান হামলার শিকার হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর