ফের কমল সোনার দাম

ফের কমল সোনার দাম
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের বাজারে আরও একবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমে এখন প্রায় দুই লাখ ৪২ হাজার টাকায় নেমেছে।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাজুস। নতুন নির্ধারিত দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (বিশুদ্ধ) সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

এর একদিন আগে মঙ্গলবারও দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট সোনার ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে  ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়।

একইদিন সোনার দাম কমানোর পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে পাঁচ হাজার ৪৮২  টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে পাঁচ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১৭৫ টাকা কমিয়ে চার হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে তিন হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad