কালবৈশাখী হতে পারে আরও ২ দিন, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কালবৈশাখী হতে পারে আরও ২ দিন, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ফাইল ছবি
Advertisement
Advertisement

দেশজুড়ে কয়েক সপ্তাহের তীব্র গরম ও তাপপ্রবাহের পর সোমবার থেকে চলমান কালবৈশাখী ঝড়-বৃষ্টি আরও দুইদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ভোর থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা ও মাতারবাড়ী সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। সেইসঙ্গে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চল বায়ুচাপের কারণে উত্তাল হয়ে আছে। এ ছাড়া দেশের ভেতর আকাশে ঘন বজ্রমেঘ তৈরি হচ্ছে। দেশজুড়ে অব্যাহত আছে ভারী বৃষ্টি।

বুধবার সারাদিন এবং বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, বজ্রঝড়ের সম্ভাবনাও প্রবল। অতি ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও চট্টগ্রামসহ পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বজ্রবৃষ্টির পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad