ফাল্গুনী হামিদ ও ম হামিদের ছেলে প্রান্তর আর নেই

ফাল্গুনী হামিদ ও ম হামিদের ছেলে প্রান্তর আর নেই
পারিবারিক ছবিতে প্রান্তর হামিদ (সর্ব বামে)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নাট্যকার ও সাবেক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মহাপরিচালক ম হামিদ এবং অভিনেত্রী ফাল্গুনী হামিদের একমাত্র ছেলে প্রান্তর জ্যোতি হামিদ আর নেই। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, প্রান্তর হামিদ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দুই পুত্রসন্তান রেখে গেছেন তিনি।

ম হামিদ দেশের নাট্য আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নাম। তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে প্রান্তরের মা ফাল্গুনী হামিদ শুধু অভিনয়েই নয়, সাংবাদিকতাতেও সক্রিয় ছিলেন। তাদের কন্যা তনিমা হামিদও একসময় অভিনয়ে নিয়মিত মুখ ছিলেন।

পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে প্রান্তরের আকস্মিক মৃত্যুতে। তার আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad