পর্যবেক্ষক সংস্থাগুলোর চোখ দিয়ে নির্বাচন দেখতে চাই: সিইসি

পর্যবেক্ষক সংস্থাগুলোর চোখ দিয়ে নির্বাচন দেখতে চাই: সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পর্যবেক্ষক সংস্থাগুলোর চোখ দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ।

মঙ্গলবার  নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) এজেন্ডা একটাই, জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। সামনে এগোতে চায় ইসি। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

পর্যবেক্ষক সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে না পড়া। নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন, কিনা তা নিয়ে রিপোর্ট দিতে হবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে। সেই রিপোর্ট হতে হবে স্বচ্ছ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর