নোয়াখালীর কবিরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

নোয়াখালীর কবিরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের পর কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেপুর এলাকায় সোনাপুর-বসুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর থেকে বসুরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।

খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।’

নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad