প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পরিষদের লোগো
Advertisement
Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীর চর্চার শিক্ষক নিয়োগের বিধান বাতিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে এমন সিদ্ধান্ত বর্তমান সরকারের মৌলবাদ তোষণ নীতির অংশ বলে মন্তব্য করেছে সংগঠনটি।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠীগুলোর প্রতি নমনীয়তা দেখিয়ে আসছে। এসময়ে উগ্র ধর্মান্ধদের আস্ফালন আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এসব দেখে মনে হচ্ছে সরকার মৌলবাদ তোষণের নীতি গ্রহণ করেছে। ফলে মৌলবাদীদের দাবির প্রেক্ষিতে ইউনেস্কো স্বীকৃত বর্ষবরণের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থেকে পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীর চর্চার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েও ধর্মভিত্তিক সংগঠনগুলোর বিরোধিতায় তা বাতিল করেছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকার শিশুদের শারীরিক বিকাশ ও সংস্কৃতি সচেতন হয়ে ওঠার প্রাতিষ্ঠানিক পথ রুদ্ধ করেছে।

বিবৃতিতে অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীর চর্চার শিক্ষক নিয়োগের বিধান রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রণয়নের দাবি জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad