কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে এক বৃদ্ধের গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার লোহার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্যে মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত ব্যক্তির (পুরুষ) পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর। তার পরনে ছিল চেক লুঙ্গী ও সাদা রঙের পাঞ্জাবি।

কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর সাড়ে চারটার দিকে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ দেখতে পান তারা। পরে তারা কুমারখালী থানা পুলিশকে ফোন দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশে খবর দেয়।

রেলওয়ে পুলিশ দুপুর একটার দিকে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান পুলিশ।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, ‘শুনেছি ট্রেনেকাটা এক ব্যক্তির মরদেহ পড়ে আছে সেতুর নিচে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’ এর সঙ্গে প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান তিনি।

কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, মৃতের পরিচয় জানার জন্য পুলিশের বিভিন্ন দল কাজ করছে। দ্রুতই পরিচয় জানা যাবে বলে আশাবাদী তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad