টাঙ্গাইলে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোচালক রহিজ সিকদার (৪৬) ও যাত্রী আব্দুল হামিদ (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওহাটা ওভারব্রিজের সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে চলে আসে। এসময় অপর দিক থেকে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কে উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করেন। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad