নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের

নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির অভিযোগে বিচারাধীন।

সোমবার ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প বলেন, ‘সিগার ও কিছু শ্যাম্পেন তেমন কিছু নয়। আমি নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগের বিষয়ে মন্তব্য করেছিলাম, যা তিনি (নেতানিয়াহু) অস্বীকার করেন।’

ট্রাম্পের ভাষণের সময় হট্টগোলে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিচ্ছিলেন। এ সময় তার ভাষণ বাধাগ্রস্ত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সোমবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছুটা হট্টগোল দেখা গিয়েছিল। এতে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন

একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত এক ব্যক্তির কাছে এগিয়ে যায় এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন, ‘কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।’

নেসেটে ভাষণে ট্রাম্প বলেন, আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ‘ঐতিহাসিক ভোর’। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তিনি তাকে ‘অসাধারণ সাহসী একজন মানুষ’ বলে অভিহিত করেন।

এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তাদের একসঙ্গে কাজ করাটা অবিশ্বাস্য এক বিজয়।’

তিনি আরও বলেন, ‘এখন ইসরায়েলের স্বর্ণযুগ আসবে এবং এটি সমগ্র অঞ্চলের জন্যও স্বর্ণযুগ হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad