তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
পুরো সফরের দুই ফরম্যাটের ছয় ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম মিলিয়ে। সোমবার আনুষ্ঠানিকভাবে কিউইদের সফর সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৭ এপ্রিল মিরপুরে শুরু হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। এরপর ২১ এপ্রিল চট্টগ্রাম যাবে দুই দল, কারণ সিরিজের শেষ ওয়ানডের ভেন্যু সাগরিকায়। ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।
সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এক ওয়ানডের সাথে দুইটি টি-টোয়েন্টি ম্যাচও পাচ্ছে চট্টগ্রাম। ২৭ ও ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। এরপর মিরপুরে ২ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।


