নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বোমার বিকট শব্দ ও দেশীয় অস্ত্রের ব্যবহারে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার বিকালে ফতুল্লার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, কলকারখানার ওয়েস্টেজ মাল নিয়ন্ত্রণ, ভূমি দস্যুতা, মাদক ব্যবসা, ছিনতাই ও মাতব্বরী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

এর জেরে শনিবার দুপুর থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিকাল সাড়ে ৩টার দিকে উভয় পক্ষ ধারালো দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে বোমা বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবসহ যৌথবাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে উভয় গ্রুপের ৮ জনকে আটক করে।

আরও পড়ুন

আটকরা হলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।

এ সময় ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার কৌশলে পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আটকদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া, বিস্ফোরিত বোমার কিছু অংশ জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad