৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবাকে গ্রেপ্তার দেখানোর আবেদন

৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবাকে গ্রেপ্তার দেখানোর আবেদন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল এই আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামির উপস্থিতিতে আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সাত মাস বয়সি রাফামনি কবিতাকে আছড়ে জখম করেন বাবা কবির ইসলাম। স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

রাফামনিকে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। এরপরই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। কবির রিকশা চালাতেন। তিনি দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। মাদক সেবন করে তিনি প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন।

বৃহস্পতিবার লিমার বাবা অসুস্থ হওয়ায় তিনি সন্তানকে নিয়ে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফামনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে রাস্তায় আছাড় দেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে রাফামনির মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad