বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু রোববার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু রোববার
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা।
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ বার্ষিক সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ আগামীকাল বুধবার শুরু হচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। বলা হয়, এই দ্বিপক্ষীয় মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘টাইগার লাইটনিং-২৬’-এ জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের কৌশলগত চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে উভয় দেশের সেনাসদস্যরা একে অপরের কৌশল, দক্ষতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও গভীর ধারণা লাভের সুযোগ পাবেন।

এটি ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। মহড়ার লক্ষ্য হলো দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, কার্যক্রমের দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) আরও উন্নত করা।

উল্লেখ্য, ‘টাইগার লাইটনিং’ যৌথ সামরিক মহড়া ২০১৭ সালে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তী পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবারের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পরিচালিত হবে। শেষ পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad