ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনা বিভাগের। এই সময়ে ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন, খুলনা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ১২ জন। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ হাজার ৬৪৬ জন এবং বরিশাল বিভাগে ২ হাজার ৪৫৩ জন রয়েছেন।

আরও পড়ুন

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৬৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে ১০৩ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৯ জনসহ ১১২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad