হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ফের পেছাল

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ফের পেছাল
ওসমান হাদি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২০ বার পিছিয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ দিন ধার্য করেন।

এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষ করেন শরিফ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় অটোরিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়।

এতে গুরুতর আহত হন হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে গুলির ঘটনায় করা মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়।

আরও পড়ুন

মামলার তদন্ত শেষে এ বছরের ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে ডিবির দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজির আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

পরে শুনানি শেষে আদালত নারাজির আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়।

এরপর থেকে সিআইডি অধিকতর তদন্ত করছে। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না হওয়ায় আজ পর্যন্ত ২০বার এর সময় পিছিয়েছে আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad