নতুন বছরেই ‘প্রীতিলতা’

নতুন বছরেই ‘প্রীতিলতা’
'প্রীতিলতা'র লুক পোস্টারে পরীমণি
Advertisement
Advertisement

বৃটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেরকে নিয়ে একই সময়ে দুটি ছবির নাম ঘোষণা হয়। একটিতে অভিনয় করার কথা পরীমণির, আরেকটিতে নুসরাত ইমরোজ তিশার। এর মধ্যে তিশা অভিনীত ‘ভালোবাসা প্রীতিলতা’ মুক্তি পেয়ে গেছে। অথচ পরিচালক রাশিদ পলাশ ‘প্রীতিলতা’ নামক ছবির একটি পোস্টার প্রকাশ করেন ২০২২ সালে। সে পোস্টারে পরীমণির লুক দর্শক-সমালোচকদের নজর কেড়েছিল।

পরীমণি ছবিটির সপ্তাহখানেক শুটিং করেছিলেনও। কিন্তু এরপর তার জেল যাওয়া, প্রেম, বিয়ে, সন্তান— সব মিলিয়ে এক সময়ে বলা হচ্ছিল ছবিটি আর হবে না। তবে সে অনিশ্চিয়তা কেটে গেছে বলে জানালেন পরিচালক।

রাশিদ পলাশ জানিয়েছেন, সব জটিলতা কাটিয়ে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামে বাকি অংশের শুটিং শুরু করার পরিকল্পনা রাখা হয়েছে। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, এবার প্রীতিলতাও শেষ হবে, ইনশাল্লাহ ২০২৬ — এর নিচে পরীমনি মন্তব্য করেছেন, আমি প্রস্তুত আছি।

এবারের শুটিং শুরু সিদ্ধান্তে নির্মাতা দৃঢ়প্রতিজ্ঞ; অসম্পূর্ণ কাজ শেষ করে দ্রুত সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশন-এ যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়াও পরীমনির নতুন ছবি ‘ডোডোর গল্প’ মুক্তির লক্ষ্যে কাজ করা হচ্ছে, যা তার মাতৃত্বকালীন বিরতির পর প্রত্যাবর্তন চিহ্নিত করবে এবং এতে তিনি সময়ের সাথে একটি চরিত্রের দীর্ঘ যাত্রা ফুটিয়ে তুলেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad