ব্রাহ্মণবাড়িয়া-২: মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২: মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় রুমিন ফারহানা বলেন, ‘১৯৭৩ সালে আমার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আজ ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্রভাবে লড়াই করতে হচ্ছে।’

দলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি একটি বড় দল। তাদের ৩০০ আসনের প্রার্থী, জোটগত আলোচনা ও নানা কর্মব্যস্ততা রয়েছে। তিনি বলেন, ‘আমারও কর্মব্যস্ততা কম নয়। আমি মানুষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি এবং মানুষের সমর্থন নিয়েই জয়ী হতে চাই।’

আরও পড়ুন

এ সময় রুমিন ফারহানার সঙ্গে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির অন্তত অর্ধডজন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেয়। সে অনুযায়ী জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বিএনপির সমর্থন নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে জেলা আমির মো. মোবারক হোসেনও এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad