মাদক কারবারি-চাঁদাবাজদের বিরুদ্ধে শিথিলতা নয়: ডিএমপি কমিশনার

মাদক কারবারি-চাঁদাবাজদের বিরুদ্ধে শিথিলতা নয়: ডিএমপি কমিশনার
ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নির্দেশনা দিচ্ছেন কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয় বা অবস্থান যা-ই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের শিথিলতা না দেখানোর নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন কমিশনার।

সভায় ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

সভায় অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অপরাধের কারণ চিহ্নিত করতে হবে এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।

আরও পড়ুন

এ জন্য ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার নির্দেশ দেন তিনি। স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করে সামাজিক অপরাধ কমিয়ে আনতে পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন কমিশনার।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ ওসমান গণি ও মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সব থানার ওসিরা সভায় অংশ নেন।

সভাটি সঞ্চালনা করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad