গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নিহত পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নড়াইল সদর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রবিউল ইসলাম। তিনি উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান ওরফে হিরু মিয়ার ছেলে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামে থাকতেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল সদর থানা থেকে মুকসুদপুর থানায় যাচ্ছিলেন রবিউল। মোটরসাইকেলটি মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

এ সময় স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad