চট্টগ্রাম-১১: মনোনয়নপত্র জমা দিলেন আমির খসরু

চট্টগ্রাম-১১: মনোনয়নপত্র জমা দিলেন আমির খসরু
মনোনয়ন জমা দিলেন চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়ন সংগ্রহ ও দাখিলের শেষ দিনে দুপুর আড়াইটা পর্যন্ত একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিউল আলমও মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলের সময় আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপির নেতা বেলায়েত হোসেন, অ্যাডভোকেট মফিজ ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad