নাশকতার মামলায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় রাজনীতিতে তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।
বুধবার দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি সাজেদুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তার টিপু সুলতান ২০২৪ সালের ৪ আগস্ট নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি। তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


