কিশোরগঞ্জে শিয়ালের আক্রমণে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে শিয়ালের আক্রমণে শিশুর মৃত্যু
মৃত শিশু হুমাইরা আক্তার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কিশোরগঞ্জে শিয়ালের আক্রমণে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম হুমাইরা আক্তার। সে স্থানীয় অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তাফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিশুটিকে শিয়াল টেনে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পাওয়া যায়।

শিশুটির ভাবী মর্তুজা বেগম বলেন, ‘সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলাম। পরে হুমাইরার মৃত্যুর খবর পাই। ধারণা করা হচ্ছে, ওই শিয়াল দুটিই হুমাইরাকে টেনে নিয়ে গেছে।’

‘হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড় ছিল। শিয়াল তার শরীরের অনেকটা অংশ খেয়ে ফেলেছে’ বলে জানান শিশুটির খালা নাসিমা আক্তার।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান, প্রায় এক বছর আগে একই এলাকায় শিয়ালের আক্রমণে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এর আগে, চলতি বছরের ১৯ মার্চ তেরহাসিয়া গ্রামের মোহাম্মদ লিংকনের দুই বছর বয়সী ছেলে আরাফকে বাড়ির উঠান থেকে শিয়াল টেনে নিয়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad