মানিকগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
হত্যা মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুল মুন্সী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে সারফিন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি রউফুল আলম মুন্সিকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার মধ্যরাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় মিরপুর শাহ আলী মাজার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে রউফুলকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডের একদিন পর ২৩ নভেম্বর নিহত সারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে রউফুল আলমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চার জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন এজাহারভুক্ত একজনসহ, দুইজনকে আটক করা হয়।

তৌফিক আজম আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম, এসআই পার্থ শেখর ঘোষ ও এএসআই আব্দুল জলিলকে সঙ্গে নিয়ে মিরপুরের শাহ আলী মাজার এলাকা থেকে রউফুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২২ নভেম্বর সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা সারফিন মোল্লাকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সাভারের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad