লালমনিরহাট-২: ভোট পুনর্গণনার দাবিতে ১১-দলীয় জোটের বিক্ষোভ

লালমনিরহাট-২: ভোট পুনর্গণনার দাবিতে ১১-দলীয় জোটের বিক্ষোভ
রোববার বিকালে আদিতমারী গিরিজা শংকর স্কুল মাঠ থেকে জোটের প্রার্থী ফিরোজ হায়দার লাভলুর (দাঁড়িপাল্লা) নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ভোট ‘কারচুপি ও অনিয়মের’ অভিযোগ এনে পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১-দলীয় জোট।

রোববার বিকালে আদিতমারী গিরিজা শংকর স্কুল মাঠ থেকে জোটের প্রার্থী ফিরোজ হায়দার লাভলুর (দাঁড়িপাল্লা) নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল মাঠে সমাবেশে বক্তারা প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানান।

উল্লেখ্য, এই আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল (ধানের শীষ) ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ হায়দার লাভলু পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad