সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র প্রতিহত করবে মানুষ: রিজভী

সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র প্রতিহত করবে মানুষ: রিজভী
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব দেন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য, আমরা বিভিন্ন সম্প্রদায় মিলে মিশে একসঙ্গে থেকেছি। একের উৎসবে অন্যে অংশগ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে একসঙ্গে অংশ নিয়ে আসছে। এই ঐতিহ্য কেউ ষড়যন্ত্র করে নষ্ট করতে পারবে না।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা তুলে ধরে রিজভী বলেন, এই জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের মানুষের জায়গা রয়েছে।

আরও পড়ুন

সমাজকে বিভিন্ন ফুলে সাজানো একটি বাগানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, সব সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন।

দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে রিজভী বলেন, ‘যার যার ধর্ম থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সবার অধিকার রয়েছে। এই কথাটি বলেছেন তারেক রহমান। আমরা সেটাতে বিশ্বাস করি।’

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, পূজামণ্ডপ ও মন্দিরের জন্য চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। এ ছাড়া মন্দিরের পুরোহিত ও সেবায়কদের মাসিক সরকারি সম্মানী দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad