দেশে হামে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৮৭

দেশে হামে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৮৭
হাম আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু | ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজন এবং সন্দেহজনক হামে আরও চারজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৫ জন সন্দেহজনক এবং ১৭২ জন নিশ্চিত হাম রোগীসহ মোট ১ হাজার ৩৮৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ২৩১ জন।

এই সময়ের মধ্যে নিশ্চিত হামে ৪২ জন এবং সন্দেহজনক হামে ১৯৮ জনসহ মোট ২৪০ জন প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত ১৯ হাজার ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫২৭ জন।

বিভাগীয় পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুহার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় শুধু এই বিভাগে ৫৪৫ জন সন্দেহজনক ও ১৩৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

এই সময়ে ঢাকা বিভাগে চারজন সন্দেহজনক ও দুইজন নিশ্চিত হাম রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৭২ জন, রাজশাহীতে ২৪৭ এবং খুলনায় ৯৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৪ জন প্রাণ হারিয়েছেন ঢাকা বিভাগে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ জন রাজশাহী বিভাগে।

সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬’ চলমান রয়েছে। লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ পূরণ করে এ পর্যন্ত সারা দেশে ৬২ লাখ ৬৮ হাজার ৪২৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ লাখ ৫৫ হাজার ২৫৫ জন শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনে জোর দেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad