বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল ও মহাসচিব ইয়ারুল
Advertisement
Advertisement

বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব পদে ইয়ারুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতা, কাউন্সিলর, প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মণ্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ গণআজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ ও সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

কাউন্সিলে অন্য পদের মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে মো. শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান, মো. জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সাইফুল হক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad