১২ জানুয়ারি শেষ হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা। দুই দিন বিরতির পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাকি অংশের খেলা। গ্রুপ পর্বের ছয় ম্যাচ-সহ প্লে অফ এবং ফাইনালের ভেন্যুও মিরপুর। ঢাকা পর্বকে সামনে রেখে রোববার দর্শকদের জন্য টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে ম্যাচ।
সিলেটের মতো ঢাকাতেও টিকিট কিনতে হবে অনলাইনে, এর জন্য উন্মুক্ত আছে বিসিবির অনলাইন প্লাটফর্ম www.gobcbticket.com.bd
সব মিলিয়ে ভিন্ন ভিন্ন ১১টি ক্যাটাগরি থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট ও সর্বোচ্চ ২০০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখা যাবে ম্যাচ।
বিপিএলে ঢাকা পর্বের টিকিট মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) ২০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) ১০০০ টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড) ৫০০ টাকা, ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৩০০ টাকা, নর্দান গ্যালারি ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং ক্লাব হাউস সাউথ-শহীদ মুস্তাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা।


