জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার
জ্বালানি তেল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আন্তর্জাতিক সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রোববার থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয়ের কথাও জানানো হয়েছে।

২০২২ সালের ৫ আগস্টের পর এটিই তেলের দামে লাফ। যদিও নতুন দাম পৌনে চার বছর আগের দামের কাছাকাছি।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্ববাজারে দামের পর আওয়ামী লীগ সরকার বাংলাদেশেও এক লাফে দাম অনেকটা বাড়ায়। সে সময় অকটেন লিটারপ্রতি ১৩৫ টাকা, পেট্রল ১৩০ টাকা, ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা নির্ধারণ হতে থাকে।

আরও পড়ুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের পরামর্শ মেনে আওয়ামী লীগ সরকার জ্বালানি তেলের দাম নির্ধারণে একটি স্বয়ংক্রিয় পদ্ধতি গ্রহণ করে। বিশ্ববাজারে দরের উঠানামার সঙ্গে মিল রেখে বাংলাদেশেও দাম নির্ধারণ হতে থাকে।

একটি নির্দিষ্ট সময় পর সরকার নতুন দাম ঘোষণা করতে থাকে এরপর থেকে। এই নীতি অব্যাহত থাকে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেও।

সবশেষ গত ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের বর্তমান দাম ঘোষিত হয়। সেদিন সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা কমানো হয়।

ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার কারণে বাংলাদেশ চাপে পড়ে। তবে নতুন সরকার দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এতে করে প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে শুক্রবার এক আয়োজনে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইরান যুদ্ধ শুরুর পর পেট্রল, অকটেন, ডিজেল ও কেরসিনের দাম বৃদ্ধিতে সরকার সময় নিলেও উড়োজাহাজ চালানোর তেল জেট ফুয়েলের দাম একাধিকবার এবং শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম এক দফায় বাড়িয়েছে।

২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় শুরু করে সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad