জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল
ছবি টাইমস
Advertisement
Advertisement

জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্র বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিএনপি একমাত্র দল, যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে। বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত ছিলেন।’

শনিবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন হবে না।’

আরও পড়ুন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে। উভয় দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পন্ন হবে। বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।’

এর আগে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস হয়েছে। এই সময়ের মধ্যে সরকার বহু কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে।’

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মুন্সিগঞ্জের কালিদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থানে সেতু নির্মাণ করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন মন্ত্রী। এর আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় এসে স্থানীয়দের দীর্ঘদিনের নানা দুর্ভোগের খোঁজখবর নেন।

পরে মন্ত্রী উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। দুপুরে মুন্সিগঞ্জ সার্কিট হাউজে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবেও তিনি বক্তব্য রাখেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad