রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে: জামায়াত আমির

রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে: জামায়াত আমির
শনিবার বিকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১-দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়েত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে। দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে।’

শনিবার বিকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১-দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনে চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে আমাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তারপরও দেশে যাতে গৃহযুদ্ধ শুরু না হয়, সেজন্য আমরা ফলাফল মেনে নিয়েছি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয় রাজপথে ফয়সালার ব্যবস্থা করা হবে।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১১-দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad