সাংবাদিক গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা

সাংবাদিক গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
Advertisement
Advertisement

এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে খবর প্রকাশের জেরে বগুড়ায় দায়ের করা মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।

শনিবার সম্পাদক পরিষদের এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনা বিএনপির নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র সংস্কারবিষয়ক ৩১ দফা কর্মসূচিতে ঘোষিত গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে কোনো সংক্ষুব্দ ব্যক্তির আপত্তি থাকলে তিনি প্রতিকার পাওয়ার জন্য প্রেস কাউন্সিলে অভিযোগ জানাতে পারেন। একইভাবে তিনি তিনি নিজেও প্রচলিত আইন অনুযায়ী মামলা করতে পারেন।

কিন্তু এ ঘটনায় একজন সাংবাদিকের দায়ের করা মামলায় আরেকজন সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে সংবাদ প্রকাশের জেরে  সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তারের উদ্বেগজনক ধারার পুনরাবৃত্তি ঘটেছে।

বিবৃতিতে অবিলম্বে রেজানুর ইসলামের মুক্তি দাবি করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বদলে প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad