জামায়াতের নারী সমাবেশ স্থগিত

জামায়াতের নারী সমাবেশ স্থগিত
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর নারী সমাবেশ স্থগিত করেছে দলটির মহিলা বিভাগ।

আগামী শনিবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই ‘মহিলা সমাবেশ’ হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার বিকালে জামায়াতের মহিলা শাখার ফেসবুক পেজে সমাবেশের স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও একই ঘোষণা দেওয়া হয়। তবে সমাবেশ স্থগিতের কোনো কারণ সেখানে উল্লেখ করা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও গণসংযোগে দেশের বিভিন্ন স্থানে দলের নারী নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা-হেনস্তার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।

গত মঙ্গলবার দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ‘প্রতিবাদী সমাবেশ’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad