চাকসু: প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ১২ ভোট জমা

চাকসু: প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ১২ ভোট জমা
চাকসু নির্বাচনে ভোট দেওয়ার সময় একজন প্রার্থী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ১২টি ভোট জমা পড়ার অভিযোগ উঠেছে। বুধবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ২১৪ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

কেন্দ্রে দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার ড. হাসান রাশেদ রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সকালে ভোট শুরু হওয়ার পর ভোটাররা আসার সঙ্গে সঙ্গে সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ভুলবশত ১২টি ব্যালট দেওয়া হয়। সেগুলো আমরা আলাদা করে রেখেছি ।’

দুপুরে নির্বাচন কমিশনার এসে ওই ব্যালটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনায় প্রার্থীরা সন্দেহ প্রকাশ করছেন। হাসিবুর রহমান রনি নামে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক এক পদপ্রার্থী বলেন, ‘এভাবে আরো কোনো কেন্দ্রে হয়েছে কিনা সে বিষয়ে আমি সন্দিহান।’

আরও পড়ুন

এর আগে সকাল সাড়ে ৯টায় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ শুরু হয়।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ১৩টি প্যানেলের মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ১৪টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৮৬ জন প্রার্থী।

১৫টি কেন্দ্রে মোট ২৭,৫১৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad