মিরপুরের আগুনে নিহত ১০ মরদেহ শনাক্ত

মিরপুরের আগুনে নিহত ১০ মরদেহ শনাক্ত
মিরপুরে পোশাক কারখানায় আগুনে নিহত মেয়ের মরদেহের সামনে মায়ের আহাজারি। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে আগুনে নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ স্বজনরা শনাক্ত করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

প্রশাসন চাইলে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করতে পারে বলেও জানান তিনি।

বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। মুহূর্তেই সে আগুন পাশের একটি তৈরি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আরও পড়ুন

মরদেহের সামনে স্বজনের আহাজারি। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার মো. এনামুল হক মঙ্গলবার রাতে জানান, ১৬টি মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখার পরই বাকি মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান। তিনি বলেন, ‘আমাদের কাছে ১৬টি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে। এছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যে মরদেহগুলো শনাক্ত হবে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘সবগুলো মরদেহই আগুনে পোড়া। দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে ৯ জন পুরুষ ও ৭ জন নারীর মরদেহ রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad