মেহেরপুরে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
মেহেরপুর-ষোলমারী সড়কে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর নামক জায়গায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি একই শহরের পেয়াদা পাড়ায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওই শিক্ষার্থীর স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন তিনি। পথে ফতেপুর ইটাভাটার কাছে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তুপের মধ্যে পড়ে যায় মোটরসাইকেলটি। এসময় রাইহানুল ইসলাম আহত হন এবং ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফারহানা। এলাকাবাসী এসে দ্রুত তাদের উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad