চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রযোজক কামাল পারভেজ

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রযোজক কামাল পারভেজ
বীর মুক্তিযোদ্ধা ও প্রযোজক কামাল পারভেজ
Advertisement
Advertisement

বীর মুক্তিযোদ্ধা এবং নব্বই দশকের তুমুল হিট সিনেমা ‘বিশ্বপ্রেমিক’-এর প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ আর নেই। শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

কামাল পারভেজের ভাতিজা পরিচালক ও অভিনেতা মাশরুর পারভেজ গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার (২১ নভেম্বর) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে কামাল পারভেজকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউ এবং লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন কামাল পারভেজ। তিনি চলচ্চিত্র পরিচালক আকিব পারভেজ-এর বাবা। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার অন্য ভাইয়েরা হলেন— মাসুদ পারভেজ (সোহেল রানা), জুয়েল পারভেজ, নেহাল পারভেজ ও মাসুম পারভেজ (রুবেল)।

কামাল পারভেজ চলচ্চিত্র প্রযোজক হিসেবে সুপরিচিত। তাঁর প্রযোজিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’, ‘চারদিকে অন্ধকার’। তিনি কেবল প্রযোজকই ছিলেন না, ‘বীরপুরুষ’ সিনেমায় দুই ভাই—সোহেল রানা ও রুবেলের সঙ্গে অভিনয়ও করেছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ জোহর উত্তরা পাঁচ নম্বর সেক্টর জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে। এরপর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad