খুলনায় হত্যা মামলায় ৭জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৭জনের মৃত্যুদণ্ড
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনার দৌলতপুরে পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে খালাস দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে মহানগর অতিরিক্ত আদালত-১ এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক। এছাড়া এজহারভুক্ত কুটি ও শামীমকে জামিন দিয়েছে আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে সাহাপাড়ার দেয়ানা সবুজ সংঘের মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে পারভেজ হাওলাদারকে কুপিয়ে হত্যা করে। ওই সময় পারভেজকে রক্ষা করতে এগিয়ে গেলে সাহাপাড়া থেকে সুপর্না সাহা, তার বাবা দিলিপ সাহা ও মা রেখা সাহার ওপরও গুলি চালানো হয়।

গুরুতর অবস্থায় সুপর্নাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলেও উল্লেখ করা হয় এজহারে।

ঘটনার পর নিহত পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad