ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইবরাহীম হোসেন এক ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ফেসবুক পোস্টে জানান, বুধবার বাদ আসর বেরাইদে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম রহমাতুল্লাহের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।
এ কে এম রহমাতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ঢাকা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।


