কক্সবাজারে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ শ্রমিকের

কক্সবাজারে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ শ্রমিকের
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খুটাখালী বাজারে এ ঘটে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানান, সোমবার বেলা ১২টার দিকে একটি নির্মাণাধীন ভবনের পলেস্তারার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন দুজন শ্রমিক।

দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) ও মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)।

আরও পড়ুন

নিহতদের স্বজন ও ডুলাহাজারা কলেজ ছাত্রদল আহ্বায়ক আবদুল মান্নান জানান, খুটাখালী বাজারে একটি তিনতলা ভবনের কাজ চলছিল। ভবনের খুব কাছ দিয়ে একটি হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন চলে গেছে।

কাজ করার সময় প্রথমে সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ঝাঁকুনিতে অপর শ্রমিক উসমান নিচে পড়ে যান। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শ্রমিকদের মরদেহ সহকর্মীরা বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ তাদের বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad