আ.লীগের ভূমিকা দেশের জন্য ‘অস্তিত্বের হুমকি’: শফিকুল আলম

আ.লীগের ভূমিকা দেশের জন্য ‘অস্তিত্বের হুমকি’: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
Advertisement
Advertisement

আওয়ামী লীগ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  তিনি বলেন, দলটির সাম্প্রতিক ভূমিকা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ‘অস্তিত্বের হুমকি’।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ট্রেস কনসালটিং’ আয়োজিত এক নীতিগত সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সম্প্রতি শেখ হাসিনার দেওয়া মন্তব্যের তীব্র সমালোচনা করেন প্রেস সচিব। তিনি বলেন, ‘জুলাইয়ের গণআন্দোলনে অংশগ্রহণকারীদের তার ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়া অত্যন্ত বিপজ্জনক। যখন কাউকে সন্ত্রাসী বলা হয়, তখন বোঝা যায় তাদের জীবনের কোনো মূল্য নেই। শেখ হাসিনা ১৮ কোটি নাগরিককে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আবারও ক্ষমতায় ফিরতে চান।’

‘এখন সময় এসেছে সব রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনা ও তার দলের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার,’ বলেন তিনি।

আরও পড়ুন

দেশ এখন গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশের গণতন্ত্র সুরক্ষিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রেস সচিব জানান, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। আর শাসনব্যবস্থা ও জুলাই সনদ নিয়ে আলোচনা একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।

তিনি আরও বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্বের সীমার মধ্যে থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। যাতে নির্বাচন প্রক্রিয়া স্থিতিশীল থাকে।’

সংলাপটি পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাহাব এনাম খান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad