কালশিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

কালশিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার মিরপুর কালশি এলাকায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ হেলাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

শনিবার বেলা ১১টার দিকে কালশী রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে নিহতের মেয়ের জামাই রায়হান মিয়া জানান, তার শ্বশুরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। হেলাল হোসেনের বাবার নাম মৃত মোখলেছুর রহমান। বর্তমানে বনানী মহাখালী কড়াইল আদর্শ নগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

তিনি আরও জানান, শনিবার সকালে কড়াই এলাকার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন হেলাল। বেলা সাড়ে ১২টার দিকে ফোনের মাধ্যমে জানতে পারেন, কালশি এলাকায় রাস্তা পারাপারের সময় কোন এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন।

সেখানে গিয়ে তার শ্বশুরকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানেন না তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর