আতঙ্ক বাড়ছে চট্টগ্রামে, সাত দিনে ৯ মরদেহ উদ্ধার

আতঙ্ক বাড়ছে চট্টগ্রামে, সাত দিনে ৯ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গত সাত দিনে নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে নয়টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তিন ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে। এর আগে চলতি সপ্তাহে আরও একাধিক হত্যার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর এনায়েতবাজার কসাইপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী আকাশ ঘোষ (২৬)।

তার পরিবার জানিয়েছে, সানি নামে এক যুবক ফোনের ডিসপ্লে বদলের টাকা পরিশোধ করেননি। ওই টাকা চাইতে গেলে সানি ও সঙ্গে থাকা কয়েকজন আকাশের ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ঘটনার পর অভিযান শুরু হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যা করা হয় ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আবদুল মান্নানকে (৪০)।

পুলিশের ধারণা, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে–একটি বাম চোখের কাছে, একটি বাম হাতে এবং দুটি পেটের ডান পাশে।

ঘটনার সময় মান্নানের সঙ্গে থাকা নয়ন বলেন, বিয়েতে গিয়ে নাস্তা করতে বসানোর পর তিনি হঠাৎ বাইক নিয়ে চলে যান। পরে জানতে পারি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সুষ্ঠু তদন্ত চাই।

আরও পড়ুন

স্থানীয় মোহাম্মদ রাসেল জানান, মান্নানের কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। তিনি নিয়মিত বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রচারণায় অংশ নিতেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, কী কারণে মান্নানকে গুলি করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বুধবার রাতে ফটিকছড়িতে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় ইলেকট্রিশিয়ান আবদুল্লাহ আল মাসুদকে (৩২)। পরিবার গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মাসুদ ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের মো. মোজাহেরের ছেলে।

১২ নভেম্বর রাত ১১টার দিকে চৌধুরীহাট এলাকায় মো. জাফর (৬০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

১১ নভেম্বর হাটহাজারীর একটি খাল থেকে লুঙ্গি ও শার্ট পরিহিত আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

একই দিনে মদুনাঘাট বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে হালদা নদীর কাছে স্লুইসগেটের নিচে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া যায় এবং ধলই ইউনিয়নের মনিয়া পুকুরের পশ্চিমে রেললাইনের পাশের ডোবা থেকে আরও একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়।

৫ নভেম্বর চট্টগ্রামের চালিয়াতলিতে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণাকালে বাড়ির সামনে সরওয়ার বাবলা নামে এক ব্যক্তি খুন হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad